দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় শেখ ও মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ঈদের দিন মাংস ভাগাভাগি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়, যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয়। সোমবার রাতে দুই পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি হলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে এবং শটগান থেকে গুলি ছোড়ার ঘটনাও ঘটে।
সংঘর্ষে মোল্যা বংশের মাহাবুর মোল্যা, রমজান মোল্যা, মিন্টু মোল্যা, নাহিদ মোল্যা, টুটুল মোল্যা, শাহীদুল মোল্যা, রাজা মোল্যা, বাঁধন মোল্যা, তামিম মোল্যা, সুমন মোল্যা এবং শেখ বংশের জরিপ শেখসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের নড়াইল জেলা হাসপাতাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নড়াইল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কালিয়া সার্কেল রবিন হালদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, সংঘর্ষে আহতদের শরীরে ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।
এমএস/